আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০১১

একটি গান, সোনালীকে উৎসর্গ করে।

আমাকে ধরেছে নেশায়
আমাকে ধরেছে নেশায়
এখন আমি করব কি, হায়রে
এখন আমি করব কি?
নেশার বাজারে আমি বৈরাগী, মনরে
নেশার বাজারে আমি বৈরাগী।

নিশিতে নেশায় মাতিয়া,
কাঁথা গায়ে মোরা দিয়া।
নিশিতে নেশায় মাতিয়া,
কাঁথা গায়ে মোরা দিয়া।
নেশাতে মজলাম আমি আগুন ধরাইয়া।
এ নেশা দুইজনেতে,
জাগিলো গোপনেতে।
কে আমায় সঙ্গ দিয়ে হবে বিবাগী।
নেশার বাজারে আমি বৈরাগী, মনরে
নেশার বাজারে আমি বৈরাগী।

যে নেশা ধরল আমায়,
সে নেশাই তোমাকে খায়।
যে নেশা ধরল আমায়,
সে নেশাই তোমাকে খায়।
আমি আজ নেশার জ্বরে উঠছি কাঁপিয়া।
তুমি হায় ছলনাতে,
গিয়েছ কোন বনেতে।
আমাকে সঙ্গ দিয়ে হওগো বিবাগী,
নেশার বাজারে আমি বৈরাগী, মনরে
নেশার বাজারে আমি বৈরাগী।

প্রার্থনা-২

জন্ম মাগো তোমার কোলে
তান পুরানের স্নেহে দোলে
দোদুল্যমান সব পৃথিবী
তুমিই সকল মন ভরালে।

শুন্য যেথায় নি:স্ব আসন
বাঁধ মানেনা স্নেহের শাসন
সুর যেখানে অতল গভীর
মায়ের আদর মিষ্টি ভীষন।

ফুল সবারই করে প্রীতি
ফুলে দোলে মনের স্মৃতি
বিশ্ব শাসন অমূল্য সব
শুনতে গিয়ে মায়ের গীতি।

পরম তোমার হাতের ছোঁয়া
তোমার দোয়ায় বিশ্ব ধোয়া
বুলায়ে দাও হাতের পরশ
ফিরিয়ে দাও বিশ্ব মায়া।

মহত্ত্ব মা মৃত্যুহীনা
মৃত্যু হারাম তুমি বিনা
তোমায় নিয়েই কাটুক জীবন
সকল জীবের এই কামনা।

কাটপিছ ভালবাসা

ভালবাসার মূল্য কত বলতে পার ভাই?
জগত মাঝে ভালবাসার সলিড হিসাব চাই।
সত্য মিথ্যা পাশা পাশি সর্ব জনে কয়,
যাচাই করে ক'জন দেখে কোনটা আসল হয়।
ছলনাতে কেউ বা ঠকে আত্মাহুতি দেয়,
কেউ বা আবার ছলনাতে মজা লুটে নেয়।
ভালবাসা কোন জাগাতে বিরাজ করে ভাই?
গবেষনায় নেমে শুধু শুন্য রেজাল্ট পাই।
কে আমাকে বলতে পার কত দামি সে,
নাকি পাত্র ভেদে যখন যেমন মূল্য নিয়েছে।
কোথায় আছে ভালবাসা কোথায় তাহার স্থান,
কোন মনেতে বসত করে একটু বলে যান।
আমার মনে একটু আছে অনেক তাহার গুন,
এটার মাঝেও মাঝে মাঝে আঘাত করে ঘুন।
কৃপন মনে যেটুক আছে খোলা মনে ও তা,
বেশি কিছু পাওয়ার আশায় ঠকছে জনতা।
ভোলা ভালা মনে আমি একটু জানতে চাই,
ভালবাসা আসলে কি, কোথায় তাহার ঠাই?
কেই বা আছে এই জগতে হাত রাখিয়া বুকে
বলতে পারবে সে ভোগে নাই ভালবাসার শোকে।
আমিও যা তুমি ও তা, আমার মাঝেই তুমি,
আমায় ছাড়া তুমি রে ভাই কি বা এমন দামি।
কতই শুনি ভালবাসা ভাললাগার ফল,
ভালবাসার সুযোগ নিয়ে কেউ বা করে ছল ।
একতরফা ভালবাসা নচেৎ মূল্যবান,
প্রেম বিবাগি হওয়ার আগে হওরে আস্থাবান ।
ছেলে মেয়ে সবার কাছে করছি মিনতি,
ডানে বায়ে দেখে শুনে দিও সম্মতি।

অনুরোধ

ছাড় সিগারেট ছাড়
ক্যান্সারেতে পড়ার আগে
বিছানাতে শোয়ার আগে
বুদ্ধিমানের মত সবাই
শুদ্ধ 'হ' এবার
ছাড় সিগারেট ছাড়।

ছাড় সিগারেট ছাড়
তোর বাপে যে স্বপন দেখে
তোকে নিয়ে একে বেকে
সেই স্বপনটা তুই হাসিয়া
করিসনারে বার
ছাড় সিগারেট ছাড়।

ছাড় সিগারেট ছাড়
সভ্য যুগের সভ্য সেজে
অসভ্য কাজ করেরে যে
তার পরানে দু:খ এটে
ঘৃনা করি তার
ছাড় সিগারেট ছাড়।

ছাড় সিগারেট ছাড়
আয়রে ফিরে আমার পথে
সভ্য সাচি হয়ে মেতে
দেখবি বুঝবি শুনবি সবে
হয়ে একাকার
ছাড় সিগারেট ছাড়।

রবিবার, ৩০ জানুয়ারি, ২০১১

নিরব স্বপ্ন

আমি এক শান্ত বিড়াল ক্ষান্ত মনে,
ক্লান্ত এখন অনুক্ষনে,
শূন্য মনে ক্ষুদ্র আভাস আচ্ছা দিতে
আমি একা বসন্তে তাই বিহঙ্গনে।
পান্থ চেয়ে একা একা ভোর বিহনে
কতক বিহান কাটল একা, কেউ না জানে।
হয়ে আছি নিরন্ন তাই নীল নয়নে।
কতক শিমূল দেখলাম আমি দুই নয়নে।
আজোবধি হয়নি দেখা অন্যের সনে,
আমি তরুন, উনিশেতে পা রাখিনে,
আঠারতে আছি এখন ধ্যানে ঞ্জানে।
হাহাকারের চিহ্ন ভাসে আমার মনে,
কোথায় গেলে পাব যে সুখ কেউ না জানে,
আমি অধম, আমারও নেই তাহা ঞ্জানে,
তাইতো আজি শান্ত আজি ক্ষান্ত মনে।

অবাক কাহিনী

আমি বিখ্যাত কোন কবি নই,
যে প্রেমে ব্যর্থ হয়ে অমর কবিতা লিখব।
আমি এমন কোন উপন্যাসিক নই,
যে প্রেমে ব্যর্থ হয়ে উপন্যাস লিখব।
আমি সাধারন একজন মানুষ,
যে সর্বদাই সুখ খুঁজে প্রকৃতির সুন্দর লীলাভূমে।

আমি নই কোন রচনাকার,
যে ছলনাতে ব্যর্থ হয়ে প্রেমের রচনা লিখব।
আমি শুক্লপক্ষের কোন সমঝদার নই,
যে অনবরত আকাশের পানে তাকিয়ে প্রিয়ার মুখ খানা অংকন করব।
আমি ক্ষুদ্র-অতি নগন্য,
যে সাগরের ঢেউ দেখে মনে আনন্দ সঞ্চার করে।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০১১

ভাঙ্গা মন

যদি একটি যুদ্ধে একাধিক প্রান যেতে পারে।
যদি একাধিক প্রানের বিনিময়ে একটা স্বাধীনতা আসতে পারে।
তবে একটা মনের বিনিময়ে একটা মন আসবে না কেন?

যদি একটি বসন্তের জন্যে একাধিক কৃষ্ণচূড়ার ফুল ফুটতে পারে।
যদি একাধিক ফুল একাধিক নারীর খোপায় শোভা পেতে পারে।
তবে আমার একটা মনে একটা নারী শোভা পাবে না কেন?

যদি একটি গাছে অনেক সংখ্যক কলি আসতে পারে।
যদি অনেক সংখ্যক অলি একটা চাকে মধু সংগ্রহ করতে পারে।
তবে একটা মন কেন তার কাঙ্খিত মনের সাথে আবদ্ধ হতে পারে না?

আমি উত্তর চাই সেই নারীর কাছে
যে আমায় বিতাড়িত করেছে তার মুক্ত ভালবাসা থেকে?