আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

অবসান চাই

আমাদের এক মন্ত্রী আছে প্রধানতার ভাব
প্রধান সে নয়, তিনি একটা আস্ত পচাঁ ডাব।
বিরোধীতে নেত্রী যিনি, একটা পচাঁ ডিম
জলের উপর তাইতো দেখো ভাসছে তাদের টিম।
এছাড়া যে ছোট খাট পিচকা লেজের দল
সব গুলোতেই ছন্নছাড়া দল হারানো কল।
বাংলাদেশের রাজনীতিতে তারাই রাজা প্রজা
তারাই একে অন্যকে দেয় নানা রকম সাজা।
তাদরে জ্বালায় তিক্ত আজ এই বাংলাদেশের প্রাণ
আল্লাহ তুমি রক্ষা কর বাংলাদেশের মান।
আমরা যারা আমজনতা ধনের বালাই নাই
ঘরে বাইরে সব জাগাতেই গলা ধাক্কা খাই।
এই দেশেতে পচাঁ মালের চাইছি অবসান
আয় জনতা দলে দলে, বাঁচা দেশের মান।

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

বাবুর বিড়াল

রেল গাড়িতে গুপ্তধন
পুলিশ ধরার করছে পন
তাড়াতাড়ি বাজা হর্ন
চলে গেল গুপ্তধন।

চোর-পুলিশে যমজ ভাই
পড়লে ধরা ক্ষতি নাই
রেলের ভিতর চালক নাই
চোর সেজেছে চালক তাই।

বগির ভিতর আস্তানা
ধন আনিতে নেই মানা
পুলিশরা সব রাতকানা
চোরেরা তাই দেয় হানা।

আসলে কেউ জানেনা
রেলের ভিতর কোনজনা
কোন খানে তার ঠিকানা
'বাবু' বলেন ছাড়বোনা।

কালো ধলো সব বিড়াল
গুপ্ত থাকার নেই কপাল
ধরা খাবেই আজ বা কাল
বাবু ধরছে রেলের হাল।

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

উড়ন্ত স্বদেশ

শঙ্খচিলের ডানায় ভেসে যাচ্ছে উড়ে দেশ
এই জগতে এমন দেশের হবে নাকো শেষ।
উড়ে উড়ে সুদূর দুরে যাচ্ছে বহুদূর
মাছরাঙ্গারা ছুটছে পিছে একই সুরাসুর।
ভযের চোটে কাঁপছে স্বদেশ, কাঁপছে জগদ্দল
শেয়াল গুলো গর্তে ঢুকে কাঁপছে অবিরল।
বাঘেরা সব গর্জে উঠে গভীর অরন্যে
ভয়ে তাদের কাঁপছে হাটু সত্য কথনে।
ভাসছে স্বদেশ আকাশ-পাতাল
সব ছাড়িয়া তুচ্ছ মাতাল,
উদীয়মান স্বদেশে আজ অন্ধকারের ঢেউ,
মুক্ত ভাবে চিন্তা করার স্বদেশে নাই কেউ।

সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

রূপ সাগরের মাঝি

নারী জাতি শাড়ি পড়ে রূপের তুলে ঢেউ
রূপ সাগরের মাঝি আমি পার হবে কি কেউ?
বৈঠা আমার ছোট্ট অতি জলের উপর বাস
সারা জীবন দোল খেলিয়া হচ্ছে সর্বনাশ।

নারীর প্রতি ভক্তি আমার ভগবতের গীত
তবু আমি রূপের টানে হচ্ছি বিপরীত।
যাই ডুবে যাই হটাৎ আমি রূপের কারিশমায়
বৈঠা আমায় নেয় বাচিঁয়ে আমার সীমানায়।

পূর্নিমাতে চাঁদের আলো ছিঁচকা চোরের মত
একটু বাড়ায় একটু আবার মেঘের কাছে নত।
তারচে ভাল মাঝি আমি রূপ সাগরে থাকি
শাড়ি দিয়ে নারীর দেহে রূপের ছবি আঁকি।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

কুৎসিত মন

আমার মন চালানোই বড় দায়
তার উপরে তিনটা মেয়ে মনের ঘরে জাত মারায়।
জাতের নারী অজাত রূপে অচীন ঘরে আসছে তাই
চিন পরিচয় জেনে আমি সংগ দেবার ডাক পাঠাই।

আমার রঙ্গ হলো সাড়া
ডাকের দেবী ঘুমাচ্ছে আজ ডাক পাঠাবে কারা।
আমার আবেগ গেল অবলাতে বিবেক গেল মারা
আমার সরলতার সুযোগ নিয়ে করছে নাড়াচাড়া।

দোষ কি শুধুই আমার?
একটা মানুষ তিনটা ধরার সাধ্য আছে কার?
দেখো অবনতি হচ্ছে আজি আমার অবস্থার
একটা নিয়ে ভাব করে যে সেইতো চমৎকার।

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

নেত্রী যুগল

আমার দেশের নেত্রীদ্বয়কে কঠিন রোগে ধরেছে
এই কারনে দেশটা আজি জটিল ফাঁদে পড়েছে।
রোগ সারানোর ওষুধ খুঁজে পাচ্ছে না কেউ এই ধরায়
হেকিম গুনি সব জনতা তাদের জ্বালায় পাগল প্রায়।
খুন-সুটিতে মাতেন তারা যখন থাকেন সংসদে
রাত বিরাতে নাটাই চালে বসে নিজের মসনদে।
খেলার ছলে বুলি ছোড়েন গুলির চেয়ে পাওয়ারী
এক বুলিতে লন্ড ভন্ড অর্থ-সম্পদ ঘর বাড়ি।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

তর্কাবুল(তর্ক+আবুল)

দেশে দুইটা বলদ আছে আবুল আবুল নাম
বোকার মত হাসে তারা গাধার মত কাম।
একটা আবুল কথা বলে কার্টুন কার্টূন ভাব
আরেক আবুল হেসেই চলে ফেলে দেশের লাভ।
দুই আবুলে মাসতুত ভাই চুরির কাজে বেশ
নিজের ভাল বুঝতে গিয়ে দেশকে করে শেষ।
স্বার্থ বুঝে একটা আবুল অন্যটারে কয়
"হেতার লাগি পকেট ফাঁকা পথতো হবেই ক্ষয়।"
জবাব দিতে তেড়ে এসে ঐ আবুলে কয়
"বলদটাতো বুঝেনা তাই আবোল তাবোল কয়।"
আমি তারে ষোলআনাই দিলাম অনেক আগে
ভাগের টাকা কম পাবে তাই আমার উপর রাগে।
এই করিয়া দুই আবুলে তর্ক অবিরাম
দেশের মানুষ বসছে খুলে হাসির নয়া খাম।