আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১২

মাঝ রাতের অভিমান


আই লাভ ইউ জরিনা
তোরে আমি ভুলবা না।
বিয়া করুম বৈশাখে
বাসর করুম শেষ রাতে।
বাচ্চা দিবি এক জোড়া
ঘরে কিংবা ঘর ছাড়া।
পোষ মানাবি তোর মত
টাকা দিব চাস যত।
আমি দিব সব যোগান
চাইলে দিব নিজের জান।

ঐ জরিনা কোথায় যাস
একই সাথে করব বাস।
তুই কি আবার করলি রাগ
খাটের দিমু অর্ধ ভাগ।
আয় জরিনা ফিরে আয়
এত রাতে যাস কোথায়।
আরে জ্বালা! কথা শোন
লক্ষি আমার একটু শোন।
করুম না যা তোরে বিয়া
বুঝিস না তুই আমার হিয়া।
কিইবা এমন বললাম আমি
আমি না তোর হবু স্বামী।
বুঝিস না কেন্ তুই আমারে
ঘর বাঁধিবি কেমন করে।

ওরে এত রাগ কেন তোর
এমন করে হবে যে ভোর।
রাগটা ভাঙ্গা জলদি করে
ঠান্ডা লাগবে আয়রে ঘরে।
না হয় আমি গেলাম চলে
তুই থাক একা আমায় ভুলে।

বুধবার, ১৮ জানুয়ারি, ২০১২

এ কথাই শেষ কথা


যায় দিন যায়, শত বেদনায়
ভাবি বসে একা একা তারই কথা নিরালায়
গত হলো শত আশা অবিরত বিভাজন
গেলো গেলো সবই গেলো নিয়ে গেলো আমাজন

জমে গেছে দেহ মন
করেনা করেনা কাজ, বলে না কোন কথন
ফেরি করে কাঁদি আমি শুধু একা সারাক্ষন
হলোনা হলোনা কথা হলোনারে তারই সন

আহারে কি ব্যাথা তার
এ জীবনে তারই সনে হবে না যে কথা আর
কাটে না কাটে না দিন, চেপে যে ধরে আঁধার
এ জীবনে তারই সনে হবে না যে কথা আর

আজি বাঁচা হলো ‍দায়
চেয়ে নেব ক্ষমা সে কি জোড়া মমতায়
চায় না এ মন তবু ছাড়িতে যে হয়
ফুড়ালো ফুড়ালো কথা হবে তার ক্ষয়।

সোমবার, ১৬ জানুয়ারি, ২০১২

না দেখার আক্ষেপ

দিন গেলো কতটা গুনি নাই, আজো তাই
ফিরে ফিরে খুজি তারে বেলা কিবা অবেলায়।
নষ্ট যে দিন গুলো চলে গেলো অজানায়
বৃথা গেলো সেই দিন মিছামিছি অযথাই।

ব্যাথাতুর অন্তরে আবছা যে মায়া মুখ
কিবা আছে সেথা আমি অনায়াসে খুঁজি সুখ।
অকারন চলা ফেরা ছটফটে কাঁদে বুক
ওগো তুমি কোথা যাও ছোঁয়া দাও মায়া মুখ।

বহুদুর পাড়ি দিয়ে যাব আমি নিশ্চয়
দু্ই দিন বাদে আমি তোমাকে করিব জয়।
থাকো তুমি মায়াবিনী করোনাকো আর ভয়
পথপানে চেয়ে থাকা আর নয় আর নয়।

শনিবার, ১৪ জানুয়ারি, ২০১২

বেহুদাই চাপাবাজি

অযথাই বকে যায় এক হাদা গর্দভ
একা একা হাসে সে
কাজে কিবা অকাজে
চুরি করে চোরা সে
আমাদের সমাজে
ঞ্জান বোধ বিকিয়ে আস্ত এক গর্দভ।

আহারে কি যন্ত্রনা
তার কথা বলো না
করে শুধু ছলনা
"ভাল" তার অজানা
কি যে লিখি আমি আজ
মাথাটা করে না কাজ
চাপা আর কত দেই
আনাগোনা সেরে নেই
তারপর দেখা যাক
কারে আগে দিব ডাক
ভাগ্য কার দিলে ভালা
কেবা সাদা কেবা কালা
ধুর আর ভাল্লাগেনা
চাপাবাজি আর শুনবোনা।
যারা করে চাপাবাজি তারা একটা গর্দভ।

বুধবার, ১১ জানুয়ারি, ২০১২

বন্য শুয়োরে ছেয়ে গেছে এ দেশ।

এই আমার দেশ,
যে দেশে বুনেছিল শান্তির এক সোনালি সোপান।
যে দেশের সবুজ ঘাসে মুক্তার রেখা মন ছুয়ে যায়।
যেখানে রয়েছে লাখ শহীদের নির্মূল নিদর্শন।
সেই দেশ আজ মুমূর্ষু অবস্থায়।
কষ্টের নীলাভ যেন এ দেশের পরতে পরতে।
কতগুলো বন্য শুয়র এই দেশের সমৃদ্ধিকে পেটে পুরানোর চেষ্টা করছে।
তারা কুড়ে কুড়ে খাচ্ছে এ দেশের সোনালী ফসল।
তাদের অত্যাচারে অতিষ্ঠ দেশের সাধারন মানুষ।
এই শুয়র গুলোকে দেশ থেকে বিতাড়িত করতে হবে।
এদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে।
তারা আজ দেশের শান্তিকে বিনষ্ট করেছে।
তাদের জ্বালায় মানুষ আজ ঘর থেকে ভরসা নিয়ে বের হতে পারছে না।
খুন, রাহাজানি আজ লেগেই আছে।
তারা এ দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে।
তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
দেশের আপামর জনতার জেগে উঠার সময় হয়েছে।
জেগে উঠো বাঙ্গালী এই শুয়োরদের বিরুদ্ধে।

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

আমন্ত্রন

কত দিন পর এলে ফিরে,
আমাদের এই ছোট্ট নীড়ে,
আর দেব না যেতে আমি,
নীড় ছাড়িয়া বহু দুরে।

আমার নীড়ে আমিই রাজা,
দেব তোমায় অনেক মজা,
পিড়ি পেতে বসবে তুমি
খেতে দিবো মিষ্টি খাজা।

আর যেও না ছেড়ে তুমি,
এই ঘরেতে থাকবে তুমি,
তোমায় জন্য রাখছি দেখ
একটু খানি সবুজ ভূমি।

সবুজ মাটি ছুয়ে দেখো,
এমন মায়া পাবে নাকো,
কোমল পরশ পাবে তুমি
সারা জীবন হেথায় থাকো।

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

অবসান চাই

আমাদের এক মন্ত্রী আছে প্রধানতার ভাব
প্রধান সে নয়, তিনি একটা আস্ত পচাঁ ডাব।
বিরোধীতে নেত্রী যিনি, একটা পচাঁ ডিম
জলের উপর তাইতো দেখো ভাসছে তাদের টিম।
এছাড়া যে ছোট খাট পিচকা লেজের দল
সব গুলোতেই ছন্নছাড়া দল হারানো কল।
বাংলাদেশের রাজনীতিতে তারাই রাজা প্রজা
তারাই একে অন্যকে দেয় নানা রকম সাজা।
তাদরে জ্বালায় তিক্ত আজ এই বাংলাদেশের প্রাণ
আল্লাহ তুমি রক্ষা কর বাংলাদেশের মান।
আমরা যারা আমজনতা ধনের বালাই নাই
ঘরে বাইরে সব জাগাতেই গলা ধাক্কা খাই।
এই দেশেতে পচাঁ মালের চাইছি অবসান
আয় জনতা দলে দলে, বাঁচা দেশের মান।