আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ৯ মে, ২০১২

অপেক্ষা

জলতরঙ্গের ঢেউ খেলে যায় ঐ যে দুরের গায়
কবি আমায় দেয় না দেখা আবছা নিরালায়।
হঠাৎ করে ছাউনি ঘরে কবির আগমন
তরতরিয়ে গিয়েও আমি পেলাম না তার মন।
কবি আমায় দেয় না দেখা ঠুনকো অযুহাত
কোলের বালিশ যাই ভিজিয়ে ঘুমের সারা রাত।
আবছা আমার মনের বাড়ি কতেক প্রহর বাস
ধীরে লয়ে উঠছে বেড়ে মনের দুর্বাঘাস।
কবি আমার সাধের মানব স্বপ্নে পাওয়া ধন
অপলকে থাকবো চেয়ে কবির আগমন।

মঙ্গলবার, ৮ মে, ২০১২

মায়া ভরা চাহনি

যদিও বা আমি নই যে তোমার
তুমি যে আমারই হও,
আমারই হৃদয়ে ভাসিয়ে দিয়েছ
রুপ সাগরের নাও।

আমি যে পাগল কত কিছু করি
সবই যে তোমারই জন্য,
কি কারন বল এত কিছু হায়
তবুও যে আমি ধন্য।

যে মায়ার ডোরে বেধেছি হৃদয়
তাহা যে তোমারই দান,
তোমারই চোখেতে তাকিয়ে আমি যে
টিকিয়ে রেখেছি প্রান।

যে চোখের টানে সারা দিন ভর
ঘুরি আমি পথে পথে,
কি মায়া-তার কি আগুন ঝরে
কি শোভা চাহনীতে।

আপেলের মত চোখ দুটো তার
তীরের বেগেতে ছুটে,
যায় নিয়ে যায় আমারই হৃদয়
হেরিয়া নয়ন টুটে।

চাহনিতে তার কবে যে আবার
মুক্তার ছলাছল,
ছুটিয়া সে যায় দুর বহু দুর
নেই তার কোলাহল।

সে আমার প্রিয়া কাড়িয়াছে হিয়া
চাহনির মায়া জালে,
স্বপনেতে তাই চলিয়া যে যাই
চাহনির ধরা তলে।

এত মায়া তার চাহনীতে আমি
দেখি নাই আর কারো,
চেয়ে চেয়ে শুধু টানি আমি তার
চাহনির মায়া আরো।

প্রিয়া কি জানে কি মায়ায় রাখে
আমাকে বাধিয়া আজ,
আমি শুধু জানি চাহনিতে তার
কতযে মধুর সাজ।

আমি চেয়ে রই অবলার মত
তার মায়া চোখ পানে,
জানিনা সে চোখ কি এমন রাগে
তুলিয়াছে সুর গানে।

শনিবার, ৫ মে, ২০১২

বর্ষা বাদল দিন

আউলা সুরে গান গেয়ে যাই কদম গাছের তল
টুপটুপাইয়া বৃষ্টি পড়ে
আকাশ থেকে তরে তরে
হাত উচিয়ে এবার সবাই সমস্বরে বল
মেঘ আয়রে আয়.....................
চইলা গেল নয়া ভাবি কাপড় না ভিজায়।

আষাঢ় আসিয়া আমার ভিজালো যে হিয়া
করবো গোসল বৃষ্টি জলে
ছোট বড় সবাই মিলে
ঝাক বাধিয়া করবো গোসল খোলা মাঠে আয়
বল আয়রে আয়.......................
করবো গোসল বৃষ্টি জলে সবাই মিলে আয়।

ডাকছে আকাশ গুড়ুম গুড়ুম কাঁপছে আমার বুক
যাইরে চলে ঘরের ভিতর
খাইবো রে বোট কডর মডর
অনেক মজা খাইতে তোরা সবাই মিলে আয়
খেতে আয়রে আয়........................
বোট এনেছে নয়া ভাবি জলদি করে আয়।

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

অফিস টাইম

চারিদিকে সমাগম, করে শুধু গমগম,
কখনো বা নির্জন,
একলা একা লাগে জম ।

ডেস্কটপেতে সারাদিন, শোধ করি নিজ ঋন,
কখনো বা অবসর,
কাজ ছাড়া কাটে দিন।

অবসরে চ্যাটিংয়ে, না হয় একটু ব্লগিংয়ে
কখনো বা আড্ডা,
ফাঁকে ফাঁকে মিটিংয়ে।

পাশে থাকা বসরা, দেয নানা খসড়া
দৌড় ঝাপ সাথে থাকে
কাগজের পশরা।

লাঞ্চ করে দুপুরে, চলে যাই উপরে,
ঘুম লাগে চোখে তাই,
চিল্লা চিল্লি সজোরে।

সন্ধ্যায় কাজ শেষে, বাসা যাই হেসে হেসে,
জ্যামে, ঘামে হয়রানি,
তারপর ঘুমের দেশে।

শনিবার, ৩১ মার্চ, ২০১২

আধুনিক বাটপার

যুক্তিটা যায় না, তবু যেন একবার
দাড়ায়েছে আনকোরা এ যুগের বাটপার।
ঘুরে ফিরে রাজপথ, টকশোতে দিন পার
ছায়াতলে থেকে থেকে হয়ে গেছে বাটপার।

বুলি যেন বুলি নয়, যেন রস গোল্লা
জয় করে জনতার দিল, মন, কল্লা।
এরা সব চাটুকার, স্বীকৃত বাটপার
মরা লাশ জেতা করে, কি আজব কারবার।

কোট-টাই পরে দেখি, সারা দিন ঘুরে তারা
মনে হয় ভদ্দর, আসলেতো আনকোরা।
এরা সব শয়তান, মানুষেতে মিশে তাই
যারে তারে ভাদা করে, মন করে ছিনতাই।

নর-নারী এই কাজে মিলে মিশে একাকার
ভাল না খারাপ সেটা দেখে শুনে বুঝা ভার। 
এরা সব বাটপার, আসলেই বাটপার
চোখ কান খোলা রেখে থাক সব হুশিয়ার।

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

ঠুনকো সাহস

চুরি করে বিয়ে করা মস্ত বড় পাপ
যারা এমন করে তারা পায় না কভু মাফ।
বিয়ে সাধী করা ভাল সর্ব জনে কয়
কতকজনে বিয়ে ছাড়াই জীবন করে জয়।
আবেগ দিয়ে বিবেকটারে চেপে করে খুন
প্রেম লীলা যে বড় লীলা ইহাই তাহার গুন।
প্রেম পিরীতি জানিনা কি, কেমন তাহার রুপ
শুধু জানি মনের মাজে জ্বলে তাজা ধূপ।
কবে আমি করবো বিয়া পাত্রী পাওয়াই দায়
রাস্তা ঘাটে প্রচুর আছে, ঘরে নিবার নাই।

ধান্ধা আমার চুরি করার, কেমনে হবে তা
সাহসে যে হাটু কাপে, দাওয়াই দিয়ে যা।
মেয়েরাতো লক্ষি অতি, ছাড়তে চায় না ঘর
এই কথাটির পক্ষে যারা তাদের দিবো চড় ।

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

একটি গান (ত্যাগ)

গেল গেল সবই গেল
গেল গেল সবই গেল
গেল সবই বাবার ধন,
ছাড়িলাম ছাড়িলাম বাড়ি
ছাড়িলামরে আপন জন।

আমি একজন দিন ভিখারী
সারা দিনই ঘুরি ফিরি,
হাওয়াকেই তাই সঙ্গি করি
হাওয়াতেই মজেছি মন,
ছাড়িলাম ছাড়িলাম বাড়ি
ছাড়িলামরে আপন জন।

শুকনো দেহের শুকনো ডালা
দিনে দিনে হচ্ছে নালা,
সময় আমায় দেয় না তালা
অকালেই করি সৃজন,
ছাড়িলাম ছাড়িলাম বাড়ি
ছাড়িলামরে আপন জন।

এখন আমি পথের হাওয়া
ঘরে বাইরে আসা যাওয়া,
ছাড়িলাম সব দেহের মায়া
একা আমার নিজ ভুবন,
ছাড়িলাম ছাড়িলাম বাড়ি
ছাড়িলামরে আপন জন।