আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ৬ আগস্ট, ২০১৪

ভুলভাল

তুমি উপরে,
টিনের চালে রিমঝিম রিমঝিম,
আমি কাদা গায়,
ধুয়েছ আমায় ধীরে ধীরে সারা দিন,
আমি যাব না দূরে,
তোমায় ভুলে এ গাঁও ছেড়ে আর,
ফড়িংয়ের দল,
যতই উড়ুক সকাল-বিকাল,
তুমি নিলাজ ঠোটের মত,
ছুঁইবে আমায় যত,
ততই বাড়ুক টুপটাপ,
সুরসুরি দিয়ে ঐ,
বৃষ্টি ঝড়ে যতই,
তোমাতে-আমাতে বাড়ে তাপ,
আমি নিশ্চুপ,
নির্ভয় তোমার বাড়ি…………..
             
০৬.০৮.২০১৪

রবিবার, ৩ আগস্ট, ২০১৪

অনুরোধ

আমি যেদিন মারা যাব উত্তরের শিয়রে,
ইয়াসিন সূরা পাঠ করিও সবাই একটু জোরে।
কোরআন পড়ো পাশে বসে কলমা দিও কানে,
রূহ কবজ হয় যেন ভাই দিনেরই সন্মানে।
ইচ্ছা গুলো পুরন কইরো ওহে মুমীন ভাই,
এই ধরাতে আমার চাওয়ার আর যে কিছু নাই।
আমি পাপী, পাপে তাপী, পাপের নাইরে শেষ,
আমার দেহে পানি ঢেলে পাপ কইরো নি:শ্বেষ।
কবরেতে নেয়ার কালে,
দরূদ পইরো সবাই মিলে,
খেজুর ঢালা পুতে দিও মাথার উপরে,
একটু শান্তি পাই যেন ভাই মাটির তলে।
শেষ ইচ্ছাটা পুরন করার চেষ্টা কইরো সবে,
রাস্তার পাশে কবর দিলে সালাম পাব তবে।
বেড়া দিও চতুর্পাশে, রাসূল আমার নূর,
নাম ফলকে লিখে দিও ইয়াকুবের গোর।
ইচ্ছা গুলো পুরন কইরো ওহে মুমীন ভাই,
এই ধরাতে আমার চাওয়ার আর যে কিছু নাই।

০৩.০৮.২০১৪

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

শেষ চিঠি

প্রেয়সী হবার যোগ্য নও তাই তোমায় পেতে বাধা,
তুমি যতই আমায় দেও গালি ভাই গরু কিংবা গাধা।
সাফ কথাটাই জানিয়ে দিলাম তোমার সাথে আড়ি,
মুক্ত হবার খায়েশ আমার খাবো না আর ঝাড়ি।
যতই আমায় বুঝাও শোনাও লাভ হবে না আর,
এবার তোমার সময় হলো আমায় হারাবার।
বেশি কিছু নাই যে বলার শেষ কথাটা শোন,
নিজের কাজের বিচার নিজেই করতে পার যেন।
আমায় তুমি যেও ভুলে হাতের নখের মত,
ছুড়ে ফেলো জঙ্গলে সব স্মৃতি আছে যত।
চির বিদায় তোমার সাথে জীবন প্রেমের খেলায়,
ভাল থেকো এই দোয়াতেই শেষ করি অধ্যায়।


২৬.০৭.২০১৪

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

ঝুট-ঝামেলা

ঝামেলার এই দুনিয়ায়,
ছাড়েনা একটু আমায়,
নগদে ঝাটকা মারে,
ঝোঁপের ধারে অজাত বিষে।
দু’কূলের কোন ঘাটই,
করে না খাটাখাটি,
নেবে না একটু তুলে,
কোন কূলেই অবশেষে।

এমনই ঝামেলা আজ,
ধীরে তার বাড়ছে যে ঝাঁজ,
নিরবে আসছে ধেয়ে,
আকাশ বেয়ে কেমন জানি।
তাঁরারা ইশারাতে,
বলেছে স্বপ্নে রাতে,
তবু আজ হুশ হলো না,
এই ছলনায় বাড়ছে গ্লানি।

কি দারুন জমছে খেলা,
নাচিছে জীবন ভেলা,
মাঝি রোজ বৈঠা খুঁজে,
ভক্তি পূঁজে সঙ্গোপনে।

এরকম দোদুল্যতায়,
আলী তাই বিষন্নতায়,
ভাবে রোজ দিবা-রাতি,
চরক বাতি চোখের কোনে।
                      ২৬-০৪-২০১৪

সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

কারবার


জুতা গুলি বাক্সে কেন, প্রদর্শনী করো,
বিক্রি করাই লক্ষ্য, যেন বাক্সে নাহি ভরো।
হরেক রকম জুতার বাহার, নানান আকার ধারা,
নানান সাজে সাজাও যেন দেখতে মনোহরা।
ছেলে, বুড়ো, বৃদ্ধ সবই সাজাও ক্রমধারে,
মেয়ে গুলি সাজাও একটু আলতো শোভা করে।
খেয়াল রেখো, ব্র্যান্ড গুলিও যায় না যেন বাদ,
ধরে মুছে সাজাও সবে মিলে কাধেঁ কাধঁ।
আরো কিছু পণ্য আছে সাজাও পরে পরে,
তারপরেতেই বিক্রি করো সারা বছর ধরে।
আসবে ক্রেতা, কিনতে জুতা, বাজেট নিয়ে হাতে,
যায় না যেন খালি ফিরে দিনে কিংবা রাতে।
বাচ্চা আছে, ইস্কুল আছে, প্লাষ্টিক আছে তাই,
পছন্দসই জুতার আশায় আসে ক্রেতারাই।
তাদের চাওয়া পূরন করাই মোদের গুরু ভার,
হাসি মুখে বিদায় জানাই, আসবেন যে আবার।
ব্যবসা পাতি, যত্তআতি, যত্ন করো সবে,
ঠকবে না কেউ কোন কালেই, জয় তোমাদের হবে।
জুতা ছাড়া এই দুনিয়ায় চলে না কেউ ভাই,
আমরা সবাই জুতার মেকার, জুতায় মন ভরাই।
 ০৭.০৪.২০১৪

সোমবার, ৩ মার্চ, ২০১৪

ব্যাচেলর বিড়ম্বনা


বইয়ের বাজার হরেক রকম
মাছের বাজার চড়া,
মাছ ছাড়া তাই ভাই খেয়েছি
ভেজে ডালের বড়া।
এই তো ছিল দুপুর বেলার
খানা-পিনার গপ,
রাত্রি বেলা খাব কি তাই
ভাবছি বসে সব।
বুয়ার বাসা বস্তি পারা
টিনের চালের ঘর,
বৃষ্টি এসে হানা দিলে
কাঁপে থরো থর।
সেই কাঁপুনির দোহাই দিয়ে
রান্না করে বেল,
ব্যাচেলরের গুষ্টি সকল
বুয়ার কাছে ফেল।
এমনি করেই কাটছে সকল
ব্যাচেলরের দিন,
আর কত কাল থাকবে এমন
সঙ্গী-সাথী হীন।
আরো অনেক ঝুট-ঝামেলা
নিত্য দিনের সই,
হাড়ি মাজা, বাসন-কোসন
নিজের করে লই।
ভাড়া বারায় মালিক বেটা
বছরে দুই বার,
আরো অনেক কান্ড ঘটে
ব্যাচেলরের দ্বার।

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৪

বসন্ত বৃষ্টি

আমার মিষ্টি তিনটি প্রেম,
তিন দিকে রয়,
দিন কিবা রাত কি বলো,
হুটহাট দুষ্টুমি হয়।
বৃষ্টিতে আরো বাড়ে ভাব,
যার যার ষোলআনা চাই,
বসন্তে শার্ট ভেজা বৃষ্টির জল,
নিয়ে নেয় তারা পুরোটাই।


এই ঋতু ভালবাসা দেয়,
টান বাড়ে দু’জনে দু’জন,
আদরে আদর বাড়ে ঠোট কিবা গালে,
ঘর ছেড়ে সেই নির্জন।
বৃষ্টিতে আরো বাড়ে ভাব,
যার যার ষোলআনা চাই,
বসন্তে শার্ট ভেজা বৃষ্টির জল,
নিয়ে নেয় তারা পুরোটাই।


আমার এই তিনখানা প্রেম,
ছুড়ে দেয় তিন আবদার,
আমি নিশ্চুপ, নিশ্চিত চোখে,
ভাব ধরি যেন দেনাদার।
বৃষ্টিতে আরো বাড়ে ভাব,
যার যার ষোলআনা চাই,
বসন্তে শার্ট ভেজা বৃষ্টির জল,
নিয়ে নেয় তারা পুরোটাই।


অনিয়ম জানি এটা লাজ,
বেহায়ার নিম শিরমনি,
ভুলে যাই ভাবে মজে তাও,
ডাক শুনে বাবু, সোনামনি।
বৃষ্টিতে আরো বাড়ে ভাব,
যার যার ষোলআনা চাই,
বসন্তে শার্ট ভেজা বৃষ্টির জল,
নিয়ে নেয় তারা পুরোটাই।
                            ১৭-২-২০১৪