আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

সলিউশান



রাস্তার ধারে ফুটপাতে বসা নির্লিপ্ত যুবক
তার পাশে কালো যুবতীর বেখাপ্পা চোখ
পলিথিন হাতে যুবকের নিপুন কারুকাজ
সলিউশানের নেশা নেবে যুবতী আজ
রিক্সা, গাড়ির টায়ার সারানো সলিউশান
সভ্য ভাবা কেউ কি কখনো খান?
রোজ খায় যুবক যুবতী চোখে চোখ রেখে
সলিউশানে ভালবাসা ভালোলাগা দেখে
রাগের বদলে করুনার স্থান পায়
একদিন না পেলে যুবতী অন্যের সাথে চলে যায় 
টোকাই যুবতী যুবকের টানে, ধুর!
কাটাতে নেশার ঘোর
যুবকের কোলে ঢলে পরে বলে সলিউশান খাব তোর 
একবার খেয়ে সারা রাত পার  
তারা আজ কে-কার  
ঘুমের ভারে মশা মাছি কিবা মানুষের ঢল  
গাড়ি ঘোড়া আর যাই কিছু বলি সবই আজ সমতল 
প্রতিদিন খায় রাস্তার মোরে দু'জনে বসে  
মানুষের পরিবর্তন তবে জোড়া ঠিক আসে  
তারাও মানুষ আমাদেরই কারো আপন  
হয়তো চিনিনা, অচেনা আপন জন 
বেঁচে থাকার শক্ত তাগিদ তারাই বুঝে  
বেঁচে থাকার সলিউশান তারাই খুজে 

১১/১১/২০১৫

বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

ভালোয়ার



আমি ভালো জগৎ ভালো
পূব আকাশের তারা ভালো
মিষ্টি রোদের হাসি ভালো
আমার কাছে তুমি ভালো

মেঘের গায়ের উর্না ভালো
জোৎস্না রাতের চাঁদটা ভালো
সাগর তীরের জোয়ার ভালো
তোমার মুখের ভাষা ভালো

চাল কুমড়ার মোর'বা ভালো
কবুতরের মাংশ ভালো
সরষে ইলিশ খেতে ভালো
তোমার দু'ঠোট আরো ভালো

ধানের খেতের ঢেউটা ভালো
নীল সাগরের ঢেউটা ভালো
ঘুরির লেজের ঢেউটা ভালো
তোমার চুলের দোলন ভালো

তৃষ্ণা পেলে পানি ভালো
রোগ সাড়াতে ঔষধ ভালো
পুকুরেতে গোসল ভালো
তোমার বুকে ঘুমান ভালো

হাসনাহেনার গন্ধ ভালো
বকুল ফুলের গন্ধ ভালো
বেলি ফুলের খোপা ভালো
তোমার বুকের গন্ধ ভালো

ঝুম বরষার শব্দ ভালো
কোকিলের কন্ঠ ভালো
ময়ূরের পেখম ভালো
তোমার চলন আরো ভালো

তুমি ভালো অনেক ভালো
কালো চোখের দৃষ্টি ভালো
কালো জামের গালও ভালো
সবটুকুতেই আমার ভালো

আমার কাছে তুমি ভালো
তোমার সকল কর্ম ভলো
তোমার আমার সঙ্গ ভালো
ভালবাসার এইতো ভালো

তুমি আমার বন্ধু ভালো
তোমার ভালই আমার ভালো
বকা খাওয়া সেও ভালো
কারন তুমি শুধুই ভালো

০৯/১১/২০১৫

সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

স্টাফ বাস



উত্তর থেকে দক্ষিন, অফিসের স্টাফ বাস
ঘুড়ে ঘুড়ে স্টাফ নেয় দৈনিক সারা মাস
সকালেতে নিয়ে আসে সন্ধ্যায় নামিয়ে
খোয়ারেতে ঢুকে বাস সারাদিন কামিয়ে
রং ঢং কথা চলে স্টাফদের যথা চাই
রাজনীতি, অর্থ, জিএমেরও বেল নাই
পরিবার-পরিজন, দুধ-ভাত, কোরমা
ছেলে-পুলে, হাজবেন্ড, বউয়ের আম্মা
সব্বাই উঠে আসে স্টাফ বাসে হরদোম
তুখ্খার আড্ডায় আরো আসে বেডরোম
সুখ-দুখ, বেদনা, হাসি আর হুল্লোড়
স্টাফ বাস স্টাফ বাস আনন্দ ভরপুর
দিন শেষে স্টাফ বাস ফাঁকা হয় নামিয়ে
সব্বাই হাসি খুশি স্টাফ বাস দাড়িয়ে
দিন শেষে স্টাফ বাস একা এক খোঁয়ারে
পর দিন নতুন এক স্টাফ বাস দুয়ারে
খোঁজ নাই সেই বাস কোন রুটে কোন দেশ
এভাবেই একদিন সব্বাই হবো শেষ

০৮/১১/২০১৫

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

আমার নিবাস



ছোট্ট একটা বনের ভিতর আমার বসবাস
আমি থাকি একাই থাকি একান্ত নিবাস
লাল কেরিরা ঘুমায় এখন আমার বিছান তলে
মশারা রোজ ব্যাস্ত থাকে গীত আর গজলে
সুরেলা সেই গীত-গজলে দর্শক আর নাই
আমিই তাদের ভক্ত শ্রোতা সুরেরই গঙ্গায়
আমার পাশে ছোট্ট বনে সাপের আনাগোনা
একটু ঘুমাই একটু আবার ভয়েরই আল্পনা
বিছা আছে, কেঁচো আছে টিকটিকিও বেশ
কুনো ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর নিত্য নিরাবেশ  
কুনো ব্যাঙের তবলা বাদন মশার সুরে মিশে  
আমাকে রোজ দেয় ভাসিয়ে সুরের আবেশে 
গান পাগলের কষ্ট করে শুনতে হয় না গান 
চারপাশের এই নিত্য গানই ব্যাপক অফুরান 

০৬/১১/২০১৫

রবিবার, ১ নভেম্বর, ২০১৫

আপ্লুত আক্ষেপ

সেই দিন আর দুরে নয়,
সেই দিন অতি সন্নিকটে,
সেই দিনে উলঙ্গ কাঁন্নায় মেতে উঠবে তোমার আমার পরিবার৤
গরম রক্তে হোলি খেলবে নি:স্ব কীট৤
হে বাঙ্গালী,
হে বাংলার জাগ্রত বিবেক,
তুমি প্রস্তুত হ্ও মৃত্যুর জন্য,
তুমি জেগে উঠার আগেই হবে শেষ খেলা৤
আজ পাষান পুরীর গল্প হচ্ছে বাংলার বুকে,
হে তরুন,
আজ যুদ্ধের ময়দান নয়,
তুমি প্রস্তুত হ্ও পালিয়ে বেড়ার জন্য৤
যুদ্ধে যা্ওয়া তোমার অনৈতিক,
তুমি জাগার আগেই হবে জাতির মৃত্যু৤
আমরা হবো বিবেকহীন সভ্য জাতি৤
হে বিবেক,
তুমি জেগে উঠবে,
নাকি দুর থেকে দেখবে আমার অকাল মৃত্যু?

মৃত্যুই আমার নিরাপদ স্থান৤
মৃত্যুই আমার আকুল বন্ধু,
মৃত্যুই আজ তোমার আমার বিভেদ রেখা৤
জানি তুমি জাগবে আমার মৃত্যুর পর৤

01/11/2015

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

এক রাতের কান্না

একটা রাতের কান্না যদি আমায় ছুয়ে যেত,
তবে হাজার রাতের স্বপ্ন শুধুই তোমার আমার হতো।
আমার চতুর্পাশে গাছের সাড়ি পাতার কান্না শুনে,
আমি হারিয়ে যাই আমার অতীত তিক্ত আবর্তনে।
শুধু বাহির দেখেই বুঝি না ঐ গাছের দু:খ কি,
তার মনের বেদন রাত-বিরাতে বলতে শুনেছি।
তাই বুঝেছি তার মনের দু:খ নিজের বেদন ভারে,
আমি গাছের মতই অবলা এই দুনিয়ার সংসারে।

৬ অক্টোবর ২০১৫

রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

আবেদন

ঐ দুরেতে আযান আসে আয় নামাজে যাই,
দুহাত তুলে খোদার কাছে সবাই ক্ষমা চাই।
মধুর সুরে ডাকছে মুয়াজ্জিন
প্রান কেরে নেয় প্রান কেরে নেয় অহে অ-মুমিন।
এমন মধুর সুর পাবে না প্রান গেলে উড়ে
হাতে যেটুক সময় আছে কাজে লাগাও তারে।
ও মুমিন ভাই ও মুমিন ভাই, মুর্দা হওয়ার আগে
প্রানের সদকা যাও দিয়ে যাও খোদার অনুরাগে।
দুহাত তুলে ডাকো তারে ওহে দয়াময়
এই অধমের তুমি ছাড়া আর যে কেহ নয়।
তোমার তরে সপে দিলাম পাপ পুন্য প্রান
সঠিক যেন থাকে আমার মনেরই ঈমান।
প্রমান করার সাধ্য আমার এই জগতে নাই
মালাকুলের আগেই হবে ঈমানের যাচাই।
দোয়া করো সবাই সবার আপন আপন ভেবে
একটা হাতের দোয়া কবুল এই ধরাতেই হবে।

১লা অক্টোবর ২০১৫