আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ৩০ জুলাই, ২০১১

বন্ধু তুমি(নদী আপুকে উৎসর্গ করে)

নদীতে যে ঢেউ আছে ভাই,
সেই ঢেউতে কাটবো সাতার।
ঢেউ আর আমি সংগী হয়ে,
নদীতে ঝড় তুলবো এবার।

নদীর মাঝেই বাচবো আমি,
জলকেলিতে মন ভাসিয়ে।
নদীর বুকেই ঘর বাধিবো
ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে।

মৎস কন্যা আমার সাথে,
ভেংচি কেটে লোভ ‍দেখাবে।
গভীর রাতে ভেসে ভেসে,
ঘুম পাড়ানির গান শুনাবে।

নদীই আমার সংগ‍ী হবে,
পথিক হয়ে পথ দেখাবে।
সারা জীবন বন্ধু তুমি,
তোমার পা‍শে আমায় পা‍বে।

সোমবার, ২৫ জুলাই, ২০১১

পশ্চিমে হেলেছে দেশ

বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি
চলছে ধীরে উন্নতি সব মরে গেছে সুনীতি।
সাপ লুডুতে বান্ধা জীবন অন্ধ সবার চক্ষু তাই
ভাল-মন্দ বিচার করার এই দেশেতে মানুষ নাই।
এই দেশেতে মানু আছে কর্ম যাদের শয়তানি
সুযোগ পেলে তারাই আবার সেজে বসেন রাজ-রানী।
দেখলে তাদের যায়না চিনা মুখুশধারী জানোয়ার
নিজের মত আইন বানিয়ে করছে দেশে অত্যাচার।

খুনের বিচার পায়না মানুষ, খুনীর মুখে হাসির রেশ
খুন করিয়া, খুনের খাতায় নাম লেখানোর দিন যে শেষ।
খুন করিলে মুক্তি মিলে, মুক্তি দাতার দয়ার কায়
মুক্তি দাতা বিড়াল পোষেন, বাঘেরে যে ভয় দেখায়।
টাকার সাথে নীতি ঘুরে, দুর্নীতিটা ফরমালিন
নিজের সাথে অন্যকেও রাখছে তাজা প্রতিদিন।

শুক্রবার, ২২ জুলাই, ২০১১

নিত্য কর্ম

আমার একটা বালের কবিতা, একটা দিনেই শেষ
মাগার অন্য হাজার সব কিছুই টিকে আছে বেশ।
আমি দশ-বারো লাইন লিখতে পারলে কবি বনে যাই
ভাবি বিশাল কিছু হয়ে এবার স্বর্গে হবে ঠাই।
দেখি মিথ্যা এসব ভাবনা আমার উলু বনের ফুল
এখন সামনে দেখি আসছে ধেয়ে দু:খ অপ্রতুল।
আমার পুজি বাট্টা যেটুক, তাহা খুবই নগন্য
এতো কম পুজিতে কেমনে আমি হবো অনন্য।

আমি পড়তে যখন বসি আমার পড়ার টেবিলে
তখন ছন্দ এসে পুলক জাগায় ছোট্ট এই দিলে।
আমার ভাই-বেরাদর সবাই আমায় করে অবিশ্বাস
বলে পড়া-লেখায় ফাকি দিলে খাইবো পড়ে বাশ।
আমার শিষ্টাচারে গলদ আছে, মুক্তি আমার নাই
আমি পাপের দেশের রাজা হয়ে পদ্যে দেব ছাই।

রবিবার, ১৭ জুলাই, ২০১১

দ্বিধাদ্বন্দ্ব

আমার মনের লীলা বুঝলনা কেউ, মাথায় বৃন্দাবন
এখন বৃহস্পতির তলানীতে যাত্রী অবুঝ মন।
আমি দুই নায়েতে পা দিয়েছি বেশি লোভের আশে
আমার একটা নায়ে ধাক্কা মারে অন্য নায়ের পাশে।
কখন ডুববো আমি গভীর জলে
কুলহীনা এই সাগর তলে
একলা মাঝি দুই নায়েতে কেমনে হবো পার?

একটা আমার নিজের গড়া, আপন হাতের রেশ
লেগে আছে সব খানেতে রূপ মাধুর্য্য বেশ।
অন্যটা ঐ দূরের দেশের, চোক্ষে দেখি নাই
শুধু জোড়ের বশে মাজে মাঝে একটু খানি বাই।
এখন এই তরিও আমার মাঝে
জল কেলিতে মন কেড়েছে
কেমন করে ত্যাগ করিব, ভাবছি এখন তাই।

দিন কাটে আজ জল কেলিতে, নৌকা দুটো ঘাটে বেধে
হাসি-খুশি কাটাচ্ছি ঠিক, গোপনে যে মনটা কাঁদে।
মনে আমার সূতার বাধন, ঝুলে থাকে সারাটাক্ষন
বাতাস যেদিক বইতে থাকে, সেদিকটাকেই করে আপন।
হাজার আশার স্বপ্ন আমার
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আধাঁর
অন্ধকারে ডুবছি আমি বিকট অন্ধকার
আমার সুখ পাখিটা নাইযে সুখে, শুন্যে বসত তার।

সোমবার, ১১ জুলাই, ২০১১

পার্শ্ব অনুভব

চাকরিজীবী একটি মেয়ে প্রথম দেখায় মন কাড়িল
এ কয় দিনে যা বুঝিলাম, মেয়েটি খুব ঘর গোছালো।
ফেল-ফেলিয়ে তাকিয়ে শুধু তাহার চোখের নজর কাড়ি
কখনো বা ইচ্ছা করে মজার ছলে পাতছি আড়ি।
রূপ যে তাহার খুব যে কাঁচা বলবো না তাও রূপবতী
বলবো শুধু তাকে ভেবেই কাটছে আমার দিন আর রাতি।
চাঁদের বুঝি একটি প্রহর আসলো নেমে মনের বাড়ি
তাইতো আমি উচ্ছলিত, উদ্বেলিত, গুলবাহারি।
ঠোট যে তাহার ধনুক বাঁকা রামধনুটির অট্টহাসি
মায়াবি তার কন্ঠ যেন রাখাল ছেলের পোড়া বাঁশি।
হাত দু'খানার শোভা যেন বাড়িয়ে দিল সোনার কাঁকন
মায়াবি তার নখ গুলিও হৃদয় কাড়ে যখন তখন।
একটু খানি তাকাই যখন সব ভুলে যাই এক নিমিষে
চাঁদটা বুঝি আসলো নেমে বসলো শুধু আমার পাশে।
আমি তাহার রূপ দেখেছি, ঢেউয়ের আগে ছলছলিয়ে
কি যে মায়া ছড়ায়!আমি এক পলকেই যাই হারিয়ে।
এই মেয়েটি এখন আমার বায়ের দিকের একটা আপু
বড় আপু বড়ই র'ল হইলো না রে আমার বাপু।

শনিবার, ৯ জুলাই, ২০১১

চাঁদ-ইয়াকুব

পূর্নিমার চাঁদ ধরার ইচ্ছা সাধ্য আমার নাই
কেমন করে পাবো নাগাল ভেবে না কুল পাই
যে চাঁদ আমায় নিকট থেকে
ইশারাতে শুধু ডাকে
সে চাঁদ আমি কেমন করে বুকে দেব ঠাই
আমার কুলের অন্ত নাই
আমার বাড়ির অন্ত নাই
আমার ঘরের খবর নাই
আমার কিছু বলতে নাই।

আমিযে ঐ চাঁদকে ডাকি চাঁদকি তাহা বুঝে
ঘর ছাড়িয়া যে পথ নিলাম সে পথ চাঁদের খোজে
ফোঁকলা দাঁতে যখন হাসে
তার সাথে এই হৃদয় ভাসে
এই ভাসাতে আমি ভাসি শূন্যে উঠবো তাই
আমার দিল-দড়িয়া নাই
আমার মনের মানুষ নাই
আমার চাঁদের বুড়ি নাই
আমার কিছু বলতে নাই।

পাশাপাশি চাঁদ আর আমি অনেক দিনের ভাব
ফেল-ফেলিয়ে তাকাই ভাবি কি আর হবে লাভ
একাকিত্বে ভালবাসা
বন্দী হলো মনের আশা
ছিন্ন পাতার রূপ ধরে তাই আকাশে বেড়াই
আমার কুলের অন্ত নাই
আমার দিল-দরিয়া নাই
আমার ঘরের খবর নাই
আমার মনের মানুষ নাই।

বুধবার, ৬ জুলাই, ২০১১

আত্মসমালোচনা-২

কেউ আমাকে বোকা বলে কেউ বা বলে বেয়াকুব
কেউ বা আবার আলতো করে বলে আমি চালাক খুব।
কেউ আমাকে ইর্ষা করে ছেচড়া বলে গালি দেয়
কেউ বা আবার পাগল বলে হাসতে হাসতে চলে যায়।
কেউ আমাকে ফাজিল বলে মাথার উপর চড় মারে
কেউ বা আবার মিষ্টি করে দুষ্ট বলে মনকাড়ে।
পোংটা বলে, চিমকা বলে, সরল বলে কতকজন
আমিযে কে, কিই বা চাওয়া, জানে শুধু আমার মন।
সত্য আমি, মুক্ত আমি, দৃঢ় আমার মনোবল
চাইনা আমি আমার মাঝে জেকে বসুক খারাপ ছল।
এই জীবনের লীলা খেলা থাকবে নাকো আজীবন
আর কত কাল থাকবো মেতে এই খেলাতে বলরে মন।
যারা আমায় ভালবাসে, তারাই তো ভাই খারাপ কয়
আমার খারাপ যে না বুঝে সে তো আমার বন্ধু নয়।
আমি পাপী, চরম পাপী, পাপটা আমার অহংকার
পাপের বোঝা মাথায় নিয়েই কাটছে জীবন চমৎকার।
মন্দ গালি মন্দ হয়েই থাকবে ধরায় অবিকল
থাকবো না তো আমিরে ভাই তাকবে আমার কর্মফল।