আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ২ জুলাই, ২০১৬

হারিয়ে যাবার আগে

আমি হারিয়ে যাবার আগে হারাতে চাই সবার আনন্দে।
আমি ব্যর্থ হওয়ার আগে সবার সফলতা দেখতে চাই।
আমি দুঃখ পাওয়ার আগে সবার সুখ দেখতে চাই।
আমি কান্না করার আগে সবার হাসি দেখতে চাই।

আমি ব্যর্থ হলে হারিয়ে যাব।
আমি ব্যর্থ হলে দুঃখ পাব।
আমি দুঃখ পেলে কান্না করবো।
কিন্তু সবার সফলতা,
সবার সুখ,
সবার হাসিই আমার খোরাক।
আমি হারিয়ে যাবার আগে সবার ভালগুলিই আমাকে হারিয়ে যেতে বাধা দেয়।
আমি কোথায় যাব এই মুখগুলি ছেড়ে।

২০-০৫-২০১৬

আমি তোমার শান্তনা

চাষীর মনে স্বস্তি, অঝোর বৃষ্টি এলে
রাত প্রহরীর স্বস্তি ভয়ের রাত ফুরোলে
সুখ তারাদের সুখ কি সুখের স্বপ্ন বোনা
তুমি কি জানো আমি তোমার শান্তনা।


পায়রা উড়ে যাচ্ছে দূরে বিশ্বাস আছে তার
যত দূরেই যাক সে ফিরে আসবে আবার
মৌমাছিরা মধু নিতে কত দূরে যায়!
তবু তারা ফিরে আসে পথ না হারায়
বিশ্বাস আছে না কি নাই তুমি জানো না
তুমি কি জানো আমি তোমার শান্তনা।

অভিমানে দুঃখ বাড়ে কান্না থামেনা
কান্না হলো দুঃখ ঘুচার মিথ্যা শান্তনা
আবার তুমি আসবে ফিরে এইতো কামনা
তুমি কি জানো আমি তোমার শান্তনা।

৩০-০৫-২০১৬

তারে ভাবলে কি আর পাব আমি

তারে ভাবলে কি আর পাব আমি
না এলে সে অন্দরে
(ও সে) ডুব মারিয়া বসে আছে গোপন পথ ধরে।

নানান ভাবে বুঝাতে চাই
নানান কথ্য ভাষে
আসল কথা হয় না বলা আপন সাহসে (আমার আপন সাহসে)
যখনই যাই বলতে তারে জিভের ডগা না নড়ে।


এই ক'টা দিন একলা ভীষন
নিজেই নিজের করছি শাসন
বুঝ মানাতে মনটারে।
বুঝের মানুষ অবুঝ হলাম ভাবছি কেমন করে।
আমার না বলা সেই প্রলাপ আজো
যত্নে আছে মন্তরে।

১৫-০৬-২০১৬

প্লীজ

সেই রাতে পূর্ণিমা ছিল না
গুমুটভাব ছিল আকাশে
খুব ক্লান্ত শরীর আমার।
সারাদিন মেজাজ বিগড়ে যাওয়া হাড়খাটুনি।
কাপড় ছেড়ে যখন বিছানায়
খুব একা লাগল নিজেকে
মনে পড়ল তোমার কথা
কাঁপা ঠোটে বললাম 'ভালবাসি'
হাসিমাখা ঠোটে ফিরিয়ে দিলে
নিঃসঙ্গ জীবনে সঙ্গী হলে না
পূর্ণিমা এল না আর
মনের গুমুট ভাবটা এখনো কাটেনি
এখনো ভাবি তোমার হাস্যোজ্জল ঠোট -
কত স্বচ্ছ!
কত স্পষ্ট উচ্চারনে বলে ফিরানোর কথা!
দ্বিতীয়বার শোনার দরকার নেই
শুধু স্পষ্ট উচ্চারনটা শুনতে ইচ্ছে করে
স্পষ্ট উচ্চারনটা শিখানোর জন্যওকি আমার সঙ্গী হবে না
আচ্ছা, তোমার কি সব সময়ই পূর্ণিমা?
কখনও যদি গুমুট ভাব আসে
মনের অজান্তেই ভেব আমায়।
আমি দেখা করবো গভীর রাতে
জড়িয়ে ধরে বলবো 'ভালবাসি'
অনেক 'ভালবাসি' তোমায়।
আমার পূর্ণিমা তোমার জন্যে।
আমার গুমুটভাব দূর করে দাও।
আমি মুখ থুবড়ে পড়ে থাকবো তোমার বুকে।

৩০-০৬-২০১৬

সোমবার, ২০ জুন, ২০১৬

না, আমি ইতিহাস বলতে আসিনি

না, আমি ইতিহাস বলতে আসিনি
বাস্তব উপলব্ধিকে শুধু অনূভব করতে এসেছি।
আমার ক্ষুদ্র মনের সূক্ষ্ম অনুভূতি আজ জানিয়ে দেয়
নারী আমার অহংকার
নারী আমার প্রেরণা
নারী আমার শক্তি
নারী আমার আগমনী গান শোনাবার শ্রেষ্ঠ সাথী।
যে নরের দিনটা শুরু নারীর ছোঁয়ায়
যে নরের রাতটা শুরু নারীর ছোঁয়ায়
যে নরের অমূল্য সব কীর্তি আসে নারীর ছোঁয়ায়
সে নারী আজকে আমার মনের বাগান
সে নারী আজকে আমার

উন্নতি চিবিয়ে খাব

গতানুগতিক জীবনের দীর্ঘ পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটু ছায়া খুঁজি।
অতঃপর মস্তবড় আকাশের নিচে ছোট্ট একটি গাছ দেখে তার ছায়ায় আশ্রয় নিই।
একটু জিরিয়ে আবার শুরু হয় সেই দীর্ঘ পথের যাত্রা।
আবার হাঁটতে থাকি অজানার উদ্দেশ্যে।
ভাবতে থাকি সঞ্চয়ের সফলতায় উপচে পড়া দেশের উন্নতি।
হঠাৎ থমকে দাঁড়াই।
কে যেন পিছন থেকে এসে জাপটে ধরে বলে, - আর যেও না।
আমি স্তব্ধ হয়ে দাড়িয়ে যাই।
আর শুনতে থাকি, আমার দরিদ্র মাতার আটশো কোটি টাকা লুট হয়ে যাওয়ার করুন খবর।
আমি নির্বাক হয়ে বসে পড়ি।
অশ্রু ছেড়ে দেয়া চোক্ষু যুগল বন্ধ হয়ে আসে।
আমার স্বাভাবিক নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হওয়ার উপক্রম।
মিনিট দশেক পর সাহস নিয়ে উঠে দাঁড়াই।
অশ্রু মুছে মুষ্ঠি বদ্ধ হাতে চিৎকার করে বলি,-
আমার টাকা ফিরিয়ে দে,
নয়তো উন্নতি চিবিয়ে খাব।


১৬ই মার্চ ২০১৬

উন্নত মস্তিষ্ক

একটু দাঁড়া! চলে যাওয়া মানে সমাধান নয়,
চলে যাওয়া মানে একা হওয়া নয়,
চলে যাওয়া মানে নিজেকে ভুল প্রমান করে অন্যের শাষনকে প্রশ্রয় দেয়া।
নিজেকে বোঝ,
মনের অলংকার দিয়ে সাজানো প্রথম প্রপোজ
জীবন্ত থাকে মৃত্যুর আগ পর্যন্ত।
পরে থাক, আমি বলছি না,
দূরে থাক, সেও কাম্য না,
ভুলে থাক, সেটা পারবি না।
তোর ইচ্ছার প্রতিটি পাতা আজ তার নামে জলছাপ দেয়া।
তোর চাওয়ার অফুরন্ত মাধ্যম তার চোখে নিবিষ্ট।
তোর ঘুমের ছায়া সঙ্গী আজ যেই মানুষটি,
সে আর কেউ নয়,
তোরই মত নিস্ফল ভাবনায় কাতর এক ক্ষনজন্মা।
এ এক কাকতালিয় অভিনয়।
ফিরে আয়,
ফিরে আয়,
বাস্তব তোর অপেক্ষায়।

১৮/০৩/২০১৬